সেরা বই রিভিউ | বাক্সের বাইরে
সেরা বই রিভিউ : বাক্সের বাইরে লেখক: শরীফ আবু হায়াত অপু। ১। বিজয় সরণির মোড়ে বিশাল বিলবোর্ডে একটা মেয়ের ছবি। বস্ত্রবালিকা।হাতে টিফিন বাটি। প্রথম আলোর মতে এই মেয়েটির হাতে বাংলাদেশ। আসলে মেয়েটির হাতে বাংলাদেশ নেই-আছে একটা বাটি।এমন অনেকগুলো বাটি দেখেছিলাম রানা প্লাজায়। ভাতের বাটি।সাদা ভাত.....। লেখক এভাবে বাস্তব জীবনের দেখা গল্পগুলো সাজিয়ে এনেছেন এই বাক্সের বাইরে বইটির মধ্যে। কিছু বই আছে যেগুলো শেষ পৃষ্ঠা পড়ার পরও পরের পৃষ্ঠা উল্টাই,আর আছে কিনা দেখার জন্য। যখন দেখি বইটি পড়া শেষ,তখন।আফসোসের সুরে বলি,হায় হায়!আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো!বাক্সের বাইরে বইটাও সেরকম,আরেকটু বড় হলে ভালো হতো,তবুও কম কিসে? ১৮৯ পৃষ্ঠার বই। বাক্সের বাইরে ২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্রথম দিককার শিক্ষার্থী শরীফ আবু হায়াত অপু ভাই বাক্সের বাইরে বইটির মধ্যে সমাজে আমাদেরকে শিখানো মিথ্যা বুলির আড়ালের দিকগুলো তুলে ধরেছেন। প্রশ্ন করেছেন কর্তাব্যক্তিদের তাদের দ্বিচারিতার জন্য। বইয়ের একটা অনুচ্ছেদে 'জাফর ইকবাল স্যার সমীপেষু' শিরোনামে তিনি লিখেন কিভাবে জাফর ইকবাল স্যার ছোটব...