Posts

Showing posts with the label বিয়ে বই

সেরা বই রিভিউ | বিয়ে

Image
বই রিভিউ : বিয়ে লেখিকা: রেহনুমা বিনত আনিস বই পড়ার জন্য আমার প্রিয় জায়গা রেস্টুরেন্ট । ২১ তলার উপরে নিরবে নির্বিঘ্নে বই পড়া যায়, সাথে ইচ্ছামতো চা-কফি খাওয়া তো যায়ই। নিচ থেকে যানবাহনের কিছুটা টুংটাং আওয়াজ আসে, বই পড়তে ক্লান্তি লাগলে রেস্টুরেন্টের ছাদের উপর থেকে আলোয় জ্বলমল ঢাকা শহর দেখে অবসাদ মিলে। তাই বই পড়ার জন্য রেস্টুরেন্টই আমার প্রিয়।  বিয়ে তারউপর এই বইটা ক্লাসে গিয়ে, লাইব্রেরিতে নিয়ে কিংবা রুমে বসে যে পড়বো সেটাও করা সম্ভব হয়নি, একটু পর পর একেকজন বইয়ের কাভার আর নাম দেখে হাতে নিয়ে জিজ্ঞেস করে, "বিয়ের প্রস্তুতি নিচ্ছো নাকি?" কারো বিয়ের খবর শুনলেই প্রথমে মনে প্রশ্ন জাগে, 'কনে দেখতে কেমন?' কিংবা 'বর কি করে?' অথচ বৈজ্ঞানিক-অবৈজ্ঞানিক সমস্ত জরিপের ফলাফলে দেখা যায়, বৈবাহিক জীবনে সুখের ক্ষেত্রে সৌন্দর্যের ভূমিকা বড়জোর ছ'মাস থেকে একবছর। আর অনেক ধনী মানুষ মুহূর্তে সব হারিয়ে নিঃস হয়েছেন এমন উদাহরণ ও আছে। অথচ ক্ষণস্থায়ী এই দুটো গুণ কিভাবে বিয়ের মতো একটা চিরস্থায়ী বন্ধনের মূল ক্রাইটেরিয়া হয়? যেখানে ছেলের চরিত্র, মেয়ের চরিত্র উপেক্ষা করে বাহ্যিক গুণগুল...