ইংরেজীতে দক্ষতা বাড়ানোর কৌশল
ইংরেজীতে দক্ষতা বাড়ানোর কৌশল 'এক ঢিলে দুই পাখি শিকার' বাস্তবে সেটা কতটুকু সম্ভব আমি জানিনা, তবে কৌশলী হবার জন্য বলা হয়ে থাকে একটা কাজ এমনভাবে করা যাতে দুটো উদ্দেশ্য পূরণ হয় । ইংরেজি আমাদের দ্বিতীয় (কারো কারো আবার তৃতীয় ভাষা) । যেকোনো ভাষা শিক্ষার জন্য প্রয়োজন ঐ ভাষার Vocabulary সম্পর্কে প্রচুর জানাশোনা থাকা । শব্দভাণ্ডার (Vocabulary) যার যতো বেশি তার ঐ ভাষায় দক্ষতাও ততো বেশি থাকার কথা । ইংরেজিতে দক্ষ হওয়া শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করি (হয়তো অনেকেই এই পদ্ধতি অবলম্বন করেন) । আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতি হলো শব্দভাণ্ডার সমৃদ্ধ করার জন্য সবচেয়ে সহজতর পদ্ধতি (আপনার কাছে মনে হওয়া অন্য কোনো পদ্ধতি থাকলে পরামর্শ দিতে পারেন) । প্রতিদিন কমপক্ষে একটা ইংরেজি আর্টিকেল পড়া ইংরেজি ভাষা শিক্ষার্থীকে বলা হয়ে থাকে কিংবা সে নিজেও বুঝতে পারে এটা কত প্রয়োজনীয় । একটা ইংরেজি আর্টিকেল যদি ১০০০ শব্দের হয় তাহলে একজন ইংরেজি ভাষা শিক্ষার্থীর কমপক্ষে ৫-১০ শব্দ অজানা (unknown) থাকতে পারে । সেই অজানা শব্দার্থগুলো ছোট স্লিপে লিখে পকেটে ভাঁজ করে রাখতে পারেন । ...