ইসলামিক বই রিভিউ | তোমাকে ভালবাসি হে নবী!
ইসলামিক বই রিভিউ : তোমাকে ভালবাসি হে নবী! লেখক: গুরুদত্ত সিং। 'রাসূলে আরাবী' নামে গুরুদত্ত সিং এর লিখা বইটি বাংলায় অনুবাদ করেন মাওলানা আবু তাহের মিছবাহ। মুহাম্মদ সা: এর জীবনী নিয়ে এতো ছোট বই এর আগে আমি পড়িনি। বইটির বিশেষত্ব কেবল সংক্ষিপ্তাকারে রাসূল সা: এর জীবনী লেখার মাধ্যমেই সীমাবদ্ধ নয় বরং লেখক কাব্যিক ভাষায় বইটি লিখেছেন। অমুসলিম হওয়া সত্ত্বেও রাসূল সা: এর প্রতি লেখকের প্রেম,আবেগ প্রকাশ করার চেষ্টা করেছেন তা সত্যিই অতুলনীয়। খুব সংক্ষিপ্তাকারে রাসূল সা: এর দীর্ঘ ৬৩ বছরের ঐতিহাসিক ঘটনাগুলো সংক্ষেপে যে উপমায় লেখক বর্ণনা করেছেন আর অনুবাদক যেভাবে অনুবাদ করেছেন, তা পড়ে আমার কাছে মনে হয়েছে 'ভালো লাগতে বাধ্য'। ধিক্কারের জায়গায় ধিক্কার, আবেগের জায়গায় আবেগময় বর্ণনা দিয়ে লেখক এমনভাবে বইটি উপস্থাপন করেছেন যে, বই পড়ার সময় বলা হয়ে থাকে তা হৃদয় স্পর্শকরে, আমার তেমনই বইটা হৃদয়স্পর্শ করেছে। তোমাকে ভালবাসি হে নবী বইটিতে বর্ণিত রাসূল সা: এর জীবনের কয়েকটি ঘটনা বইটা পড়ার সময় আমাকে আবারোও আলোড়িত করেছে: ১। রাসূল সা: আবু বকর রা: কে নিয়ে যখন হিজরত করেন তখন একটা গুহায় আশ্রয় নেন।...