Posts

বই রিভিউ | প্রাচ্যবিদদের দাঁতের দাগ

Image
বই রিভিউ: প্রাচ্যবিদদের দাঁতের দাগ লেখক : মুসা আল হাফিজ ইসলামের ইতিহাস নিয়ে লিখা কয়েকটা বইয়ের নাম বলুন : ১। History of Arabs - P. K. Hitti ২। The Preaching of Islam - T. W Arnold ৩। Life of Mahomet - William Muir ৪। A History of Islamic Spain - W. Montgomery Watt ৫। The Legacy of Islam - T. W. Arnold ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুটো ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার হয়, তারমধ্যে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অন্যতম। ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়ে জানতে পারলাম, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ডিপার্টমেন্টে পড়ে অনেকেই 'নাস্তিক' হয়ে যান। কথাটা আমি প্রথম প্রথম বিশ্বাস করতে পারিনি। ইসলামের সোনালী ইতিহাস পড়ে মানুষ কেনই বা নাস্তিক হবে? পরে জানতে পারলাম, ইসলাম ইতিহাস শিক্ষা দেওয়া শিক্ষক অনেকেই নাকি নাস্তিক। কথাটা কতটুকু সত্য জানিনা, তবে বেশ কয়েকজনের কাছ থেকে শুনেছি। মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খেতো, যারা ইসলামের ইতিহাস পড়ান, তারা নিজেরাই কিনা যাদের ইতিহাস পড়াচ্ছেন, তাদের বিশ্বাস করেন না! আস্তে আস্তে দেখতে পেলাম যে, ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে যেসব লেখকদের বই পড়ানো হয়...

বই রিভিউ | একজন আলী কেনানের উত্থান পতন

Image
বই রিভিউ  : একজন আলী কেনানের উত্থান পতন লেখক: আহমদ ছফা (বাংলাদেশের মাজার ব্যবসা) স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মাজারকে ভিত্তি করে যে জমজমাট ব্যবসা করেছে, এই উপন্যাসে লেখক সেসব ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন। গল্পের প্রধান চরিত্র আলী কেনান তো একসময় চিৎকার করে বলে, আমার কাছে যতো টাকা আছে, শেখ মুজিবের ব্যাংকে ও এতো টাকা নাই! এতো টাকা একজন সাধারণ মানুষ কিভাবে পেলো, তার বিস্তর কাহিনী লেখক বর্ণনা করেছেন। একজন আলী কেনানের উত্থান পতন পূর্ব বাংলার গভর্নরকে সলিল সমাধি হয়ে যাওয়া থেকে রক্ষা করে আলী কেনান এবং তার তিন ভাই। সেই থেকে গভর্নরের খাস লোকে পরিণত হয় আলী কেনান। গভর্নর ও তাকে যথাযথ আদর-আপ্যায়ন করতেন, আলী কেনান গভর্নরের বাসভবনে থাকা শুরু করে। গভর্নরের সাথে দেখা কররা জন্য আলী কেনানের কাছ থেকে 'পাস' নিতে হতো। এরকম দাপট ছিলো আলী কেনানের। একটা ভুলের জন্য সেই গভর্নর আলী কেনানকে গভর্নর হাউজ থেকে লাত্থি মেরে তাড়িয়ে দেন। ঐদিকে ক্ষমতার দাপট দেখিয়ে আলী কেনান তার এলাকায় একাই আধিপত্য বিস্তার করেছিলো। ক্ষমতাচ্যুত হবার পর কিভাবে সে তার এলাকায় ফিরে যাবে সেটার ব্যাখ্য...

সেরা বই রিভিউ | সংবিৎ

Image
সেরা বই রিভিউ : সংবিৎ লেখক: জাকারিয়া মাসুদ ডাচ ভাষায় একটা প্রবাদ আছে, 'Attack is the best form of defence'. একদিন একটা লাইব্রেরিতে বসে সাথে ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে আলোচনা একজন আলেমের সাথে কথা বলছিলাম। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, সবসময় তাদের প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে এমন না, আমরাও মাঝে মাঝে তাদেরকে তাদের মতবাদ নিয়ে প্রশ্ন করবো, দেখবো তারা কি উত্তর দেয়। শেষে তিনি ডাচ ভাষার এই প্রবাদটা বললেন। সংবিৎ প্যারাডক্সিকাল সাজিদ, ডাবল স্ট্যান্ডার্ড এমনকি আমার আর্গুমেন্টস অব আরজুতে ও ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ মূল কাজটা ছিলো 'ডিফেন্স' করা। জাকারিয়া মাসুদ ভাইয়ের সংবিৎ বইয়ে কেবল আক্রমণের জবাব দেওয়া হয়নি, পাল্টা প্রশ্নও করা হয়েছে। ফারিসের সাথে প্রথম পরিচিয় কয়েকমাস আগে, ফেসবুকে। ফেসবুকে ফারিসকে নিয়ে লিখা বেশকয়েকটি গল্প পড়ে ফারিস পড়ার আগ্রহ জাগছে। লেখককে রীতিমত বিরক্ত করতাম, 'ভাই, ফারিসকে মলাটবদ্ধ করবেন কবে?' ফেসবুকে পড়া গল্পগুলোও বইয়ে আবার পড়লাম। মনে হচ্ছিলো যে নতুন গল্প পড়ছি। কারণ ফেসবুকে ...

সেরা বই রিভিউ | আর্গুমেন্টস অব আরজু

Image
সেরা বই রিভিউ : আর্গুমেন্টস অব আরজু লেখক : আরিফুল ইসলাম আর্গুমেন্টস অব আরজু বইতে 'নাস্তিক' নামধারী ইসলাম বিদ্বেষীদের যেসব প্রশ্ন-অপব্যাখ্যার জবাব দেওয়া হয়েছে... প্রথমে বলে নেই বর্তমান সময়ে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত (স্কুল-কলেজ-ইউনিভার্সিটি) তাদের অবস্থা। অভিবাবক যদি সচেতন হন, ইসলামি জ্ঞানসম্পন্ন হন তাহলে বাচ্চাকে ছোটবেলা থেকে ইসলামি শিক্ষা দেবার চেষ্টা করেন, মক্তবে পাঠিয়ে কিংবা বাসায় ইসলাম শিক্ষা দেবার জন্য, শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শেখানোর জন্য টিউটর রেখে। আর্গুমেন্টস অব আরজু দূর্ভাগ্যবশত অভিবাবক যদি এ ব্যাপারে সচেতন না থাকেন তাহলে বাচ্চা বড় হতে থাকে ইসলামি জ্ঞান ছাড়া। ক্লাস থ্রি তে উঠার পর টেক্সট বইয়ের সাথে যুক্ত হয় 'ইসলাম এবং নৈতিক শিক্ষা'। এই সাবজেক্টটাতে ধরেই নেওয়া হয় নিশ্চিত এ+ পাওয়ার সাব্জেক্ট, পরীক্ষার আগের রাতে পড়লেই এ+ পাওয়া সম্ভব। এভাবেই কলেজে উঠার আগ পর্যন্ত প্রায় ৮ বছর নিশ্চিত এ+ পাওয়া সাবজেক্ট হিসেবে শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা পড়ে যার মধ্যে বেশিরভাগই পরীক্ষার আগের রাতে পড়ে। আমি অনেককেই দেখেছি যাদের জেএসসি-এসএসসিতে এ+ মিস হয়েছে, দেখ...

সেরা বই রিভিউ | উল্টো নির্ণয়

Image
সেরা বই রিভিউ : উল্টো নির্ণয় লেখক: মোহাম্মদ তোয়াহা আকবর ১। বইটা হাদিয়া পাই। যিনি দিয়েছিলেন তিনি আমার খুব কাছের এক ভাই। বইতে কিছু কম্পলিমেন্ট লিখে দেন আরজুকে নিয়ে। তখনো আরজু পৃথিবীর আলো বাতাস দেখেনি। হাদিয়া পাওয়া এই বইয়ের কম্পলিমেন্ট সযত্নে রেখেছি। ২। যেহেতু নতুন লেখক তাই লেখকের একটু পরিচয় দেই।বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন সময়ে লেখকের কয়েকটি গবেষণার কাজ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়। নিজের বিভাগ, ফ্যাকাল্টিসহ পুরো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রেজাল্টের কারণে সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে স্বর্ণপদক প্রদানের মাধ্যমে তাঁর প্রচেষ্টা ও পরিশ্রমের স্বীকৃতি ও সম্মান দেন। উল্টো নির্ণয় ৩। বইয়ের নামটাই কতো ইন্টারেস্টিং, উল্টো নির্ণয়! বইয়ের প্রথম অনুচ্ছেদ একটা গল্প দিয়ে,গল্পেত দাম মাত্র ১৫ টাকা। রিক্সাভাড়া দিতে গিয়ে পকেট থেকে মানিব্যাগ খুলে দেখেন ৫০০ টাকার নোট ছাড়া আর কোনো ভাংতি টাকা নাই।এরকম মুহূর্তে যাকেই বলেন, "ভাই ভাংতি হবে?" তারা হাসিমুখে বলেন, "সরি ভাই,ভাংতি নাই।" তাদের হাসি দেখে মনে হয় যেনো ভাংতি না থাকাটা এক মহাআনন্...

বুক রিভিউ | পুষ্প বৃক্ষ এবং বৃহঙ্গ পুরাণ

Image
বুক রিভিউ : পুষ্প বৃক্ষ এবং বৃহঙ্গ পুরাণ লেখক: আহমদ ছফা আহমদ ছফার উপন্যাসগুলোতে দেখলাম ছফা সাহেবের ভূমিকা থাকে কথক হিসেবে,এই উপন্যাসটিও তার ব্যতিক্রম নয়। কথক আহমদ ছফা তার বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠেন। বাসা পরিবর্তন করার সময় বাড়িওয়ালাকে ইম্প্রেস করার জন্য বিভিন্ন কায়দা অবলম্বন করেন। নতুন বাড়িতে উঠার পর লেখকের পালক পুত্র সুশীল উনাকে একটা অর্ধমৃত তুলসী গাছ এবং একটা নয়নতারা গাছ দেখায় বাড়ির ছাদের উপর।লেখক আর সুশীল দুজনে মিলে যত্ন করে সেই অর্ধমৃত তুলসী আর নয়নতারা গাছ দুটিকে বাঁচিয়ে তুলেন।সেই থেকে লেখকের মনে বৃক্ষপ্রীতি জন্ম নিলো। কয়েকদিন পর রাস্তায় হেটে যাওয়ার পথে একটা পিষ্ট বেগুনের চারা দেখতে পান লেখক।চারাটি মাটি থেকে তুলে বাড়ির আঙ্গিনায় রোপণ করেন। পরেরদিন মর্নিং ওয়াকে যাওয়ার সময় লেখক চারাটি দেখে অবাক হন।যে গাছ গতকাল মানুষের পদতলে পড়ে মারা যাচ্ছিলো সেই গাছটি কিনা পায়ের উপর দাড়িয়ে আছে,মনে হচ্ছে তাকে ধন্যবাদ দিচ্ছে!এতে লেখকের মনে বৃক্ষপ্রেম আরো বেড়ে গেল। লেখক প্ল্যান করলেন ইন্টারন্যাশনাল হলের ভলিবল খেলার মাঠটা চাষাবাদ করবেন বিভিন্ন চারা বিশেষ করে বেগুনের চারা লাগিয়ে। যেমনি ...

বুক রিভিউ | আমি | হুমায়ূন আহমেদ

Image
বুক রিভিউ : আমি লেখক : হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের মেয়ে নোভা, নোভার বিয়েতে হুমায়ূন আহমেদ তাকে সারপ্রাইজ দিতে চান। কিভাবে সারপ্রাইজ দিলে সে খুশি হবে? চিন্তা করে বের করলেন নোভার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে উপস্থিত করবেন। বিয়ের আসরে নোভার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখে সে চমকে উঠলো। . আরেকবার একটা মেয়ের বিয়ে, মেয়েটি হুমায়ূন আহমেদের ভক্ত। প্রতিরাতে ঘুমানোর সময় হুমায়ূন আহমেদের একটা বই কাছে রেখে ঘুমায়। বাসর রাতেও মেয়েটি হুমায়ূন আহমেদের একটা বই নিয়ে ঘুমাবে। কোন বই নিয়ে ঘুমাবে সেটা জানার জন্য আরেকজনের অনুরোধে হুমায়ূন আহমেদ মেয়েটির বিয়েতে গেলেন। বিয়ের পিড়িতে বসা মেয়েটি হুমায়ূন আহমেদকে দেখে অবাক হলো, তার প্রিয় লেখক তার বিয়ের অনুষ্ঠানে আসছেন। মেয়েটি হুমায়ূন আহমেদকে বললো, "যতক্ষণ না বিয়ে শেষ হয় ততক্ষণ আপনি আমার পাশে বসে থাকবেন।" হুমায়ূন আহমেদ মেয়েটির পাশে বসলে মেয়েটি হুমায়ূন আহমেদের হাত ধরলো। বরযাত্রী এসে যখন দেখলো একটা মেয়ে এক লোকের হাত ধরে বসে আছে, তখন তারা ক্ষেপে গেলো। বিয়ে ভেঙ্গে যাবে এই অবস্থা, শেষে এক শর্তে বিয়ে ভাঙ্গলো না, মেয়েটি আর জীবনে ঐ লেখকের (হুম...